অপরাধ

রাজধানী থেকে ৮ মানবপাচারকারী আটক

 আটক
আটক

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রোববার রাতে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় জাল ভিসা ও তৈরি করার সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ।

সোমবার সকালে উত্তরায় র‌্যাব সদরদপ্তরে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ৮ সদস্যকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মুফতি মাহমুদ বলেন, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীর কমলাপুরের একটি হোটেলে ও পল্টনে অভিযান চালিয়ে এই আটজনকে গ্রেপ্তার করা হয় তাদের।

এ চক্রটি বহুদিন ধরেই মানবপাচারে জড়িত। তারা নিখুঁতভাবে জাল ভিসা তৈরি করতে সক্ষম। এছাড়া, দেশি-বিদেশি আন্তর্জাতিক বিমানবন্দরের অসাধু কর্মকর্তারা তাদের সঙ্গে জড়িত বলেও জানান তিনি।

বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে জাল ভিসা ও পাসপোর্ট দিয়ে সাধারণ মানুষকে বিদেশে পাঠাতো এই চক্রটি। এসময় তাদের কাছ থেকে ১৮টি দেশের জাল ভিসা পাওয়া যায়। আটককৃতেদর মধ্যে সোহেল ও নূর হোসেন জাল ভিসা তেরির কাজে বেশ দক্ষ বলেও জানান র‌্যাবের এ কমান্ডার।

এই চক্রটি মাত্র ৭শ থেকে ৮শ টাকায় একটি জাল ভিসা তৈরি করতো এবং তা ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করতো। জাল ভিসা ৩টি ধাপে বিক্রি করা হতো বলেও জানান তিনি। এশিয়ার পার্শবর্তী দেশগুলোতে মানুষ পাঠাতে ৪ থেকে ৫ লাখ টাকা, আর ইউরোপের জন্য ২০ লাখ করে টাকা নিতো চক্রটি।

এ চক্রের অনেক সদস্য দেশের বিভিন্ন স্থানে রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান মুফতি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ