ব্রাহ্মণবাড়ীয়া ও হবিগঞ্জে জামাত-শিবির ও বিএনপি'র ৩০ নেতাকর্মীকে সোমবার আটক করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে ব্রাহ্মনবাড়িয়া শহরের পাওয়ার হাউজ রোডের নিউ মোড়াইল এলাকার একটি মেসে অভিযান চালায় পুলিশ। এসময় বিপুল পরিমান জিহাদী বই, প্রচারপত্রসহ ১২ শিবির কর্মীকে আটক করা হয়। এ ঘটনায় সকালে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, লাখাই, বাহুবলসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হাতবোমা ও বিস্ফোরক তৈরির উপকরণসহ জামাত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া সকালে নাশকতার আশঙ্কায় কিশোরগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি ও বিএনপি'র দুই নেতাকে আটক করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: