অপরাধ

সাংসদ মঞ্জুরুলের বিরুদ্ধে আরো একটি মামলা

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন
সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন

বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গাইবান্ধা -১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহবাজ গ্রামের হাফিজা রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনসহ দশজনকে আসামি করা হয়েছে। এর আগে রোববার এজাহারটি দায়ের করা হয়। তদন্ত শেষে মঙ্গলবার রাতে এটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার রাতে লিটন ও তার সহযোগীরা হাফিজার বাড়িতে ভাঙচুর করেন। লুট করেন ঘরের মালামাল। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়েন সাংসদ লিটন।

গত শুক্রবার লিটনের ছোড়া গুলিতে সৌরভ নামের এক শিশু আহত হয়। এঘটনায় করা মামলায় আসামি মঞ্জুরুল ইসলাম লিটনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ