অপরাধ

ঢাকা মেডিকেল থেকে পুলিশ পাহারায় আসামির পালায়ন

ঢাকা মেডিকেল
ঢাকা মেডিকেল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ পাহারায় শনিবার চিকিৎসাধীন থাকা হত্যা মামলার আসামি ওয়াদুদ খাঁ ওরফে তাজুদ পালিয়েছে।

ওয়াদুদ খাঁ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাজুদের পাহারায় শুক্রবার সন্ধ্যার পর ছিলেন রাজারবাগ পুলিশ লাইনের সহকারী উপ পরিদর্শক নিরঞ্জন কুমার দাস ও কনস্টেবল মাসুদ রানা।

নিরঞ্জন বলেন, সকাল ৭টার দিকে আসামিকে বাথরুম করার পর খালি গায়ে ও খালি পায়ে সে হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে হাঁটাচলা করছিল। এর কোনো এক ফাঁকে পালিয়ে যান তাজুদ।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘ভুলবশত’ হ্যান্ডকাপ আনেননি তিনি।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ স্পষ্ট করে জানাননি খুনের আসামির পাহারার ডিউটিতে যেতে হচ্ছে। তারা কেবল বলেছিলেন, আসামি হল ‘ডেঞ্জারাস’।”

ওয়ারলেসে বিভিন্ন জায়গায় মেসেজ দেয়া হয়েছে—তাকে আটকের চেষ্টা করছে পুলিশ বলে জানান তিনি।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, শৌচাগারে যাওয়ার কথা বলে ওই আসামি হাসপাতালের কক্ষ থেকে বের হয় পরে আর তাকে পাওয়া যায়নি।

তিনি বলেন, ওয়াদুদ খাঁর বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। তার বিরুদ্ধে এলাকার এক ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে। বিলের ইজারা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। তিনি ওই হত্যা মামলার আসামি।

আটপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হাঁসকুরি বিলের ইজারা নিয়ে তুহিন নামের এক ব্যক্তির সঙ্গে ওয়াদুদ খাঁসহ লক্ষ্মীপুর গ্রামের কয়েক ব্যক্তির বিরোধ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন গত বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে তুহিনের ঘরে ঢুকে হামলা চালায়।

এ সময় তারা ধারালো কিরিচ দিয়ে তুহিনের বুকে আঘাত করে। গুরুতর আহত তুহিনকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় ধস্তাধস্তিতে ওয়াদুদ খাঁ ও আমীর খাঁ আহত হন। পুলিশ পাহারায় তাদের অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তুহিনের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর নিজ বাড়িতে থেকে বিভিন্ন সাংস্কৃতিক কাজে যুক্ত ছিলেন। তিনি ‘অপরাধ জগৎ’ নামের একটি পাক্ষিক পত্রিকার স্থানীয় প্রতিনিধি ছিলেন।

নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরীর ভাষ্য, হাসপাতাল থেকে আসামি পালিয়ে গেছেন বলে তিনি শুনেছেন।

নেত্রকোনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদের ভাষ্য, হত্যার ঘটনায় গতকাল রাতে ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ