অপরাধ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় রুপি জব্দ

ভারতীয় রুপি জব্দ
ভারতীয় রুপি জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার ৬৮ লাখের বেশি ভারতীয় রুপি জব্দ করেছে শুল্ক বিভাগ।

কাস্টমসের সহকারী কমিশনার আবুল কাশেম জানিয়েছেন, বেলা দেড়টার দিকে বিমানবন্দরের নিউ কার্গো ভিলেজে একটি কার্টনের ভেতরে এসব ভারতীয় রুপি পাওয়া যায়।

তিনি বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে নিউ কার্গো ভিলেজে গিয়ে মুদ্রাগুলো পাওয়া যায়। একটি বড় কার্টনের ভেতর চারটি ছোট কার্টনে এসব ভারতীয় মুদ্রা ছিল। অধিকাংশই একশ রুপির নোট। তবে সব বান্ডেলে সমান সংখ্যক নোট নেই।

গণনা শেষে আরেক সহকারী কমিশনার আব্দুল মাজেদ জানান, চার কার্টনে মোট ৬৮ লাখ ৬ হাজার ৫০০ রুপি পাওয়া গেছে।

গত ২০ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে ২০ ফুট দীর্ঘ একটি কন্টেইনার খুলে চারটি কার্টনে ভারতীয় মুদ্রা পান কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

পরে গণনা করে চারটি কার্টনে মোট দুই কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৫০০ ভারতীয় রুপির সন্ধান মেলে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ