অপরাধ

গাজীপুরে স্কুল গেটের সামনে ছাত্রী খুন

কবিতা রানী দাস
কবিতা রানী দাস

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার বিজয় সরণী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে কবিতা রানী দাস (১৬) নামের এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিক্রম মনি দাস নামের এক যুবক এ হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ বিক্রমকে আটক করেছে।

কবিতা ধামরাই উপজেলার সাটুরিয়া গ্রামের সাগর মনি দাসের মেয়ে— সে নানার বাড়িতে থেকে লেখাপড়া করত। এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। স্কুলে এখন টেস্ট পরীক্ষা চলছে। আজ দুপুর দেড়টায় তার হিসাব বিজ্ঞান পরীক্ষা ছিল তার।

কবিতার বান্ধবী ও পরিবার জানায়, পরীক্ষা দিতে বেলা ১টার দিকে কবিতা স্কুল গেটের সামনে পৌঁছায়। এ সময়ে আগে থেকে ওত পেতে থাকা বিক্রম স্কুল গেটের সামনে কবিতার গতিরোধ করে। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কবিতাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় আশপাশের লোকজন ও স্কুলের শিক্ষকেরা এসে বিক্রমকে আটক করে এবং কবিতাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবিতার পরিবারের অভিযোগ, বিক্রম বেশ কিছুদিন ধরে কবিতাকে স্কুলে যাওয়া আসার পথে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। এ কারণে প্রায় এক মাসের মতো মেয়েটির নানি তাকে স্কুলে নিয়ে যাওয়া আসা করত। তিনি অসুস্থ থাকায় আজ নিয়ে যেতে পারেননি।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বলেন, টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিয়ে তারা ব্যস্ত ছিলেন। বেলা একটার দিকে স্কুল ফটকে চিৎকার শুনে তারা ছুটে যান সেখানে কবিতাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় তারা আশপাশের লোকজন বিক্রমকে আটক করেন। কবিতাকে এই বখাটের উত্ত্যক্ত করার বিষয়টি আগে থেকে জানতেন তিনি। এর আগে কয়েকবার মুচলেকা দিলেও ওই বখাটে ঠিক হয়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়েছে।

বিক্রমকে থানায় নিয়ে আসার পর তিনি সাংবাদিকদের বলেন, তিনি গণবিশ্ববিদ্যালয়ের বিবিএর প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ