অপরাধ

গ্রেপ্তারকৃত আরাকান নেতা ৫ দিনের রিমান্ডে

আরাকান নেতা গ্রেপ্তার
আরাকান নেতা গ্রেপ্তার

রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুরের নতুন বাজার এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান নেতা আর্মির রেনিন সু’কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রাজস্থলী থানার অতিরিক্ত পুলিশ সুপার শানিনুর আলম খান বলেন, বুধবার দুপুরে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

পুলিশকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুরের নতুন বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার নাম রেনিন সু ওরফে রেনেজু রাখাইন। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন ও অবৈধ অনুপ্রবেশ আইনে রাজস্থলী থানায় দুটি মামলা রয়েছে।

বুধবার সকালে রাঙামাটির পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান সাংবাদিকদের বলেন, গোপন খবরের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে রেনিন সুকে গ্রেপ্তার করে। তার কাছে আরাকান আর্মির কাগজপত্র পাওয়া গেছে। তবে কোনো অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রেনিন সুকে ইসলামপুর থেকে রাজস্থলী থানায় আনার পর সেখান থেকে তাকে আদালতে পাঠানো হবে।

রাজস্থলী থানা-পুলিশ জানায়, গত ২৭ আগস্ট রাতে রাজস্থলী উপজেলার নয়াঝিরিপাড়ায় রেনিন সুয়ের বাড়ি থেকে আরাকান আর্মির সদস্য সন্দেহে অং ওং রাখাইনকে আটক করা হয়।

গত ২৮ আগস্ট আরাকান আর্মির সহযোগী সন্দেহে ওই বাড়ির তত্ত্বাবধায়ক চ সুই অং মারমা এবং মং চ ওয়াং মারমাকে আটক করা হয়। পরে পলাতক রেনিন সু এবং আটক তিন জনসহ অজ্ঞাতনামা কয়েক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ