অপরাধ

সাংসদ লিটনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

মনজুরুল ইসলাম
মনজুরুল ইসলাম

শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যার চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় করা দুই মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ –ডিবি রিমান্ডের আবেদন করে। আর আসামিপক্ষ জামিনের আবেদন করার পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

গতকাল-বুধবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তারপর রাত পৌনে ১১টার দিকে তাকে নেয়া হয় রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে। রাতেই গাইবান্ধার উদ্দেশে লিটনকে নিয়ে রওনা হয় ডিবি পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার লিটনকে বিচারিক আদালতে আত্মসমর্পণ-সংক্রান্ত হাইকোর্টের দেয়া নির্দেশনা স্থগিত করে সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি। রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেয়।

গতকাল শিশু সৌরভকে গুলি করে হত্যার চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় সাংসদ মনজুরুল ইসলামকে বিচারিক আদালতে আত্মসমর্পণে হাইকোর্টের দেয়া নির্দেশনা স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

পরে সাংসদের আইনজীবী মোকছেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আদালতের এই আদেশের পর তাকে (মনজুরুল) গ্রেপ্তারে আইনগত কোনো বাধা নেই। তার মক্কেল যেকোনো সময় বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন।

গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে এ আবেদন করা হয়।

অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম আদালতে ওই আবেদন উপস্থাপন করার পর লিটনের আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম সময়ের আবেদন করেন। পরে শুনানির জন্য বুধবার দিন ঠিক করে দেয় আদালত । গতকাল অ্যার্টনি জেনারেল সাংবাদিকদের জানান, লিটনকে গ্রেপ্তারের আইনি সুযোগ নিয়ে অস্পষ্টতা কাটাতে এ আবেদন যে করা হয়েছে।

এর আগে এ মামলায় মনজুরুলের আগাম জামিনের আবেদন খারিজ করে হাইকোর্ট। এছাড়া আসামিকে ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

হাইকোর্টের আদেশের পরে ওইদিন অ্যাটর্নি জেনারেল বলেন, আত্মসমর্পণের নির্দেশনা-সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।

আহত সৌরভের বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার রহমান নামে সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের এক বাসিন্দা।

প্রসঙ্গত: ২ অক্টোবর সাংসদ মনজুরুলের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শিশু শাহাদাত আহত হয়। দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ