অপরাধ

দেশকে অস্থিতিশীল করতেই সিজারকে হত্যা: ডিএমপি কমিশনার

আসাদুজ্জামান মিয়া
আসাদুজ্জামান মিয়া

ইতালীয় নাগরিক সিজার তাভেলা হত্যাকাণ্ডে জঙ্গী নয়— দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র করেছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কোনো জঙ্গি সংগঠন এ হত্যাকাণ্ডে জড়িত নয় বলে দাবি করেন ডিএমপি কমিশনার।

স্পর্শকাতর এ হত্যা মামলা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে— উল্লেখ করে আসাদুজ্জামান মিয়া বলেন, তদন্ত শেষে বিস্তারিত প্রকাশ করা হবে।

অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

এর আগে, বুধবার দুই বিদেশি নাগরিককে হত্যাসহ সম্প্রতি কয়েকটি হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রহস্য উদঘাটনের খুব কাছাকাছি চলে এসেছে আইন-শৃঙ্খলা বাহিনী, দ্রুতই অগ্রগতি সম্পর্কে জানানো হবে।

গত ২৮ সেপ্টেম্বর গুলশান ৯০ নম্বর সড়কে গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে খুন হন ইতালীয় নাগরিক সিজার তাভেলা। তিনি নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আইসিসিও কো-অপারেশন প্রুফসের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। খুনের ১৬ দিন পর বুধবার তাভেলার মরদেহ দেশে নিয়ে গেছে সে দেশের দূতাবাস। মহানগর গোয়েন্দা পুলিশ মামলার তদন্ত করলেও পাশাপাশি হত্যার বিষয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য শাখাও।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ