নওগাঁর আত্রাইয়ে উপজেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবুল হোসেন মাস্টার (৪৫) উপজেলার চকদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
শনিবার সকালে উপজেলার পাঁচতাকিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
আত্রাই থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, তিনি আত্রাইয়ে জেএমবির সাবেক নেতা সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করতেন।
হোসেনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মারধর ও ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ কর্মকর্তা মাসউদ চৌধুরী বলেন, আগের মামলাগুলোতে জামিনে ছিলেন আবুল হোসেন— সম্প্রতি জেএমবিকে পুনরায় সংগঠিত করার চেষ্টা করছেন এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: