রাঙামাটির রাজস্থলী থেকে গ্রেপ্তার মিয়ানমারের বিছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নেতা রেনিন সুয়ের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার সকালে রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২ নভেম্বর মামলার পরবর্তী শুনানীর তারিখ নির্ধারণ করে আদালত।
গত ১৪ অক্টোবর রাজস্থলী উপজেলার ইসলামপুর আদর্শগ্রাম এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে রেনিন সু'কে আটক করে বিজিবি। পরে তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন, অবৈধ অনুপ্রবেশ আইন ও বিদেশি মুদ্রা পরিবহন আইনে পৃথক তিনটি মামলা করে পুলিশ।
এর দেড় মাস আগে একই উপজেলার একটি বাড়ি থেকে রেনিন সু'র এক সহযোগি ও বাড়ির দুই কেয়ারটেকারকে আটক করে যৌথবাহিনী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: