বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন প্রধান আমদানি রপ্তানি কার্যালয়-সিসিআইই ঢাকার নিয়ন্ত্রক মো. শহিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে রাষ্ট্রপতি অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্যসচিব।
গত ৯ অক্টোবর প্রথম আলোতে ‘গুণে গুণে ঘুষ খান তিনি’ শীর্ষক সংবাদ প্রকাশের পর গত ১১ অক্টোবর তাকে ওই পদ থেকে প্রত্যাহার করে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে ঘুষ নেয়ার বিষয়ে তদন্ত চলছে।
গত ১৯ অক্টোবর শহিদুলের বিরুদ্ধে তদন্ত শুরু করতে রাষ্ট্রপতির অনুমতি পেয়ে মন্ত্রণালয় থেকে চিঠি দেয়া হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: