অপরাধ

পুলিশ হত্যায় জড়িত খুনি সনাক্ত: শহীদুল হক

শহীদুল হক
শহীদুল হক

রাজধানীর গাবতলীতে চেকপোস্টে ছুরিকাঘাতে নিহত পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোল্লার খুনিকে শনাক্ত করা হয়েছে— দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। শুক্রবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে নিহতের নামাজে জানাযা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শহীদুল হক বলেন, জামাত-শিবির পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। এ ঘটনায় খুনির সহযোগী মাসুদ রানাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুতই পলাতক অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে ইব্রাহীমের নামাজে জানাযা শেষে তার মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল (বৃহস্পতিবার) রাতে রাজধানীর অন্যতম প্রবেশ মুখ গাবতলীর পর্বতা সিনেমা হলের সামনে যানবাহন ও পথচারীদের তল্লাশি করছিল পুলিশ। বাস থেকে নেমে আসা সন্দেহভাজন তিন যাত্রীর একজনের ব্যাগ তল্লাশির সময় তাদের একজন রাজধানীর দারুস সালাম থানার এএসআই ইব্রাহীম মোল্লাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে খুনির এক সহযোগী মাসুদ রানাকে ধরে ফেলে পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় আহত এএসআইকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইব্রাহীমের বুকের ডান পাশে ও পেটের মাঝখানে আঘাতের চিহ্ন রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ