অপরাধ

ফরিদপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

ফরিদপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শুক্রবার রাতে হাবিব (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, রাত ১১টার দিকে শহরের পূর্বখাবাসপুর লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল ও দেশিয় অস্ত্রসহ নয়টি মামলার আসামি হাবিবকে পুলিশ ঘিরে ফেলে।

এসময় পুলিশ সদস্য সৈকত তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে হাবিব তাকে এলোপাথারিভাবে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পুলিশ তখন বাধ্য হয়ে গুলি চালালে হাবিব আহত হন। পরে হাবিবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আহত পুলিশ সদস্য সৈকত শহরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আলীমুল ইসলাম জানান, হাবিবের শরীরের মাথায়, পায়ে এবং কানের কাছে গুলির চিহ পাওয়া গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ