অপরাধ

সাভার-বগুড়া থেকে জামাত-শিবির-যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার

নেতাকর্মী গ্রেপ্তার
নেতাকর্মী গ্রেপ্তার

সাভারেরর পৌর এলাকার শাহীবাগ থেকে অস্ত্রসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক প্রচার সম্পদক শরীফুল ইসলাম শরীফসহ জামাত-শিবির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শাহীবাগ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ।

তাদেরকে বর্তমানে সাভার থানা হেফাজতে রাখা হয়েছে।

আগামীকাল- সোমবার সকালে সাভার মডেল থানায় সাংবাদিক সম্মেলনে করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ।

অভিযানে তাদের কাছ থেকে একটি পিস্তল ২৯ রাউন্ড গুলি ২টি বোমা উদ্ধার করা হয়েছে।

এদিকে, বগুড়া থেকে রাজধানীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হয়েছে—গণমাধ্যমের কাছে পুলিশ মহাপরিদর্শকের এ বক্তব্যের পর বগুড়ায় ব্যাপক ধরপাকড় চলছে। জামাত-শিবিরের সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে জেলাজুড়ে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার বেলা ১টা পর্যন্ত ১২ ঘণ্টার বিশেষ অভিযানে শাজাহানপুর উপজেলা জামাতের সাধারণ সম্পাদকসহ জামাত-শিবিরের ১৪ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে যুবদলের চার কর্মীকে।

আরিফুর রহমান বলেন, রাজধানীর দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পলাতক আদমদীঘি থানার ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এনামুল হক কামালের কুসুমদী গ্রামের বাড়িতে গতকাল শনিবার রাতে অভিযান চালানো হয়। গোপন বৈঠক চলছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো ওই অভিযানে বেশ কিছু জিহাদি বইসহ শিবিরকর্মী আব সাঈদ (২০) এবং আবদুর রাজ্জাক (২৮) এবং জামাতকর্মী মুকুল মিয়া (৪০) ও মোখলেছুর রহমানকে (৪০) আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটককৃতদের কাছ থেকে প্রচুর জিহাদি বই উদ্ধার করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে।

এর আগে গত শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপজেলা জামাতের নায়েবে আমির এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুস আলীসহ দুই বিএনপি নেতা ও এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া গ্রেপ্তার এড়াতে উপজেলার জামাত ও বিএনপি শীর্ষ স্থানীয় নেতারা গা ঢাকা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নাশকতার গোপন পরিকল্পনার অভিযোগে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শাজাহানপুর উপজেলা জামাতের সেক্রেটারি হাসান আলী (৪৫) কে তার ডমনপুকুর নতুনপাড়ার বাড়ি থেকে আটক করা হয়েছে।

ওই দিন রাতে শাজাহানপুর-থানা পুলিশের অভিযানে মাদলা ইউনিয়ন জামাতের আমির গাজিউর রহমান (৫৫) এবং আড়িয়া ইউনিয়ন জামায়াতের রুকন সদস্য সাখাওয়াত হোসেনকেও (৪৮) আটক করা হয়। এ ছাড়া ইসলামি ছাত্রশিবিরের তিন কর্মী মোজাহেদুল ইসলাম (২৫), হাসানুল বান্না (২০) ও দেলোয়ার হোসেনকে (৩২) ডমনপুকুর এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, বেলা ১টার দিকে শহরের ফুলবাড়ি এলাকা থেকে পৌরসভার ১৯ নং ওয়ার্ডের সেক্রেটারি রুহুল আমিনকে আটক করা হয়েছে। শহরের শিববাটি এলাকা থেকে দুইটি বিদেশি চাকু, একটি চাপাতি, ২টি বড় ছোরা, তিনটি বড় হাসুয়া এবং ১০০ পিছ ইয়াবাসহ ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ ফেরদৌস চৌধুরীকে (৩৮) আটক করা হয়েছে। এ সময় তার তিন সহযোগীকেও আটক হরা হয়েছে।

তারা হলেন, রফিকুল ইসলাম ২৮, সুমন ওরফে স্টালিন (১৭) ও আবু বক্কর সিদ্দিক (৩১)।

এর আগে গত শুক্রবার রাতে সদর থানা-পুলিশের পৃথক একটি দল শহরের কলোনি এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবিরকর্মী আলমগীর হোসেন (২০), রামিন তালুকদার (১৯), সোহেল রানা (২০) ও আসাদুজ্জামানকে (২০) আটক করেছে।

এর আগে রাজধানীর দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বিএনপি ও জামাত সমর্থিত দুজন চেয়ারম্যানসহ বগুড়া থেকে গত শুক্রবার ২৫ জনকে আটক করা হয়। এর মধ্যে বগুড়া শহরের একটি ছাত্রাবাস থেকে আটক করা হয় ২১ জনকে। জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের দাবি, ওই ২১ জনই শিবিরের কর্মী।

রাজধানীতে পুলিশের এএসআই খুন ও হোসনি দালানে গ্রেনেড হামলার পর পুলিশের আইজি একেএম শহীদুল হক গতকাল শনিবার গণমাধ্যমের কাছে মন্তব্য করেন, ‘হামলা দুটি পরিকল্পিত এবং এগুলোর পরিকল্পনা হয়েছে বগুড়া থেকে।’

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ