ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যার ঘটনায় ৩ হত্যাকারীসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।
সোমবার বেলা ১১টায় এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মুনিরুল ইসলাম বলেন, ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
তারা হলো: রাসেল ওরফে ভাগনে রাসেল, রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল ওরফে চাকতি রাসেল ও শরীফ।
রোববার ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে মুনিরুল ইসলাম দাবি করেন।
ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটকের খবর এর আগে গণমসাধ্যমে এলেও পুলিশের পক্ষ থেকে কখনো বিষয়টি স্বীকার করা হয়নি।
গতকাল দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাভেলা সিজার।