অপরাধ

নাশকতার মামলায় বিএনপি-জামাত-শিবিরের ২ শতাধিক নেতাকর্মী আটক

গ্রেপ্তার
গ্রেপ্তার

হরতালে নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪৪ নেতাকর্মীকে সোমবার কারাগারে পাঠিয়েছে আদালত।

এদিকে, চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া ও বাঁশখালীতে নাশকতার আশংকায় জামাত-শিবিরের ১৬ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় মোট ২৩৭জনকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সালে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশ।

এসময় বন্দরনগরী থেকে জামাত-শিবিরের ১৬ নেতাকর্মীসহ ২৩৭ জনকে গ্রেপ্তার করে। আটককৃতদের মধ্যে ১০জন জামাত, ৬জন শিবির কর্মী। এছাড়া বাকিরা হলেন- নিয়মিত মামলার ১২জন এবং পরোয়ানাভুক্ত আসামি ২০৯ জন।

এছাড়াও অভিযানে ৭৪ টি ইয়াবা, ২২ লিটার চোরাই মদ এবং আড়াইশ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, বন্দর নগরীর বাকলিয়া থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে বাকলিয়া থানা পুলিশ স্থানীয় রসুলবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলাও রয়েছে।

এছড়াও, পুলিশ জানায়, নতুন জঙ্গি সংগঠন শহীদ হামজা বিগ্রেডের শিবিরের দক্ষিণের বেশ কিছু নেতাকর্মীর যোগসূত্র পাওয়া গেছে। উত্তরের নেতাকর্মীদেরও যোগাযোগ রয়েছে বলে তাদের কাছে তথ্য আছে। এরআগেও নগরীতে বিভিন্ন নাশকতার ঘটনায় এদের ইন্ধন ছিল বলেও জানায় পুলিশ।

এদিকে, সোমবার সকালে হরতালে নাশকতা, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদকসহ ৪৪ নেতাকর্মী সকালে আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ