অপরাধ

রাজধানীতে চুরির অভিযোগে রেস্তোরাঁ কর্মচারীকে গুলি করে হত্যা

রিয়াদ হোসেন
রিয়াদ হোসেন

রাজধানীর ওয়ারিতে চুরির অভিযোগে এক রেস্তোরাঁ কর্মচারীকে পিটিয়ে ও গুলি করে হত্যার পর ছিনতাইয়ের ‘নাটক সাজিয়ে’ মরদেহ হাসপাতালে নেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার মধ্যরাতে ওয়ারির ৭৩ নম্বর স্বামীবাগে ‘ঘরোয়া হোটেল’ নামের এক রেস্তোরাঁয় মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে কর্মচারী রিয়াদের পা বেঁধে মালিক নিজেই গুলি করেছে বলে স্টাফরা জানিয়েছেন।

নিহত রিয়াদ হোসেন (২০) মতিঝিলের ‘ঘরোয়া হোটেল’ নামের এক রেস্তোরাঁয় কাজ করতেন।

ওই রেস্তোরাঁর ম্যানেজার শফিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর রেস্তোরাঁ মালিক আরিফুল ইসলাম সোহেলের খোঁজে শুরু হয়েছে অভিযান বলে জানান তিনি।

জানা গেছে, রাত ২টার দিকে গুলিবিদ্ধ রিয়াদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পুলিশকে বলা হয় মতিঝিলে ছিনতাইকারীর গুলিতে তিনি নিহত হয়েছেন।

রিয়াদের এক সহকর্মী হাসপাতাল ফাঁড়ির পুলিশের পরিদর্শক মোজাম্মেল হককে বিষয়টি জানান। পরে বুধবার সকালে গণমাধ্যমে খবরও আসে।

রিয়াদের ভাই রিপন হোসেনের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে এর সঙ্গে রেস্তোরাঁ মালিকের সংশ্লিষ্টতার বিষয়টি বেরিয়ে আসে। পুলিশও পরে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ