ইতালিয় নাগরিক তাভেলা হত্যাকাণ্ডে সন্দেহভাজন নির্দেশদাতাদের তালিকায় বিএনপি নেতা ও সাবেক কমিশনার আবদুল কাইয়ুমের নাম রয়েছে বলে আবারো জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তদন্ত শেষে শিগগিরই বিষয়টি পরিস্কার হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
এদিকে, কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে বলেই বিদেশিরা এখনো অবস্থান করছে।
আন্তর্জাতিক মান বজায় রেখে বিমানবন্দরের নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: