পাবনার ঈশ্বরদীর ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে হত্যা চেষ্টার প্রধান আসামি জেএমবির আঞ্চলিক কমান্ডার রাকিব ওরফে রাজনকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার টেবুনিয়া এলাকা থেকে রাকিব ওরফে রাজনকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদর উপজেলার মজিদপুর মধ্যপাড়া গ্রামের ডাক্তার আব্দুল মালেকের ছেলে রাকিব জেএমবির আঞ্চলিক কমান্ডার বলে জানিয়েছে পুলিশ।
গত ৫ অক্টোবর ৩ যুবক ঈশ্বরদী বিমানবন্দর সড়কে ভাড়া বাসায় ঢুকে যাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: