অপরাধ

শাহজাদপুরে চালককে মেরে ট্রাক ছিনতাই, আটক ৫

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে চালককে শ্বাসরোধে হত্যা করে ট্রাক ছিনতাইয়ের একসপ্তাহ পর ৫ জনকে আটক করেছে পুলিশ।

এসময় উদ্ধার করা হয়েছে লুটের মালামাল।

তারা হলো- উপজেলার বনবাড়ীয়া গ্রামের ফজলুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ও রফিকুল ইসলাম (১৮), একই এলাকার মৃত আবুল শেখের ছেলে শহিদুল ইসলাম (৪৮), সোবাহান মণ্ডলের ছেলে নূরুল ইসলাম (৪২) এবং মৃত নিদার আলীর ছেলে আবু সায়েম (৩৬)।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে 'ইউনিলিভার কোম্পানি লিমিটেডের' ছিনতাই হওয়া এসব মালামাল উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ৫ ছিনতাইকারীকে আটক করা হয়।

সিরাজগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নাটোরের লালপুর থানার আহম্মদপুর এলাকা থেকে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার হয়। পরে এর সূত্র ধরে বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়া এলাকার আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ট্রাকের মালামালসহ ওই ৫ ছিনতাইকারীকে আটক করা হয়।

গত ২২ অক্টোবর চট্টগ্রাম থেকে বগুড়াগামী ইউনিলিভার কোম্পানি লিমিটেডের প্রায় ৭৫ লাখ টাকা ডিটারজেন্ট পাউডার বহনকারী ট্রাকটি ছিনতাই হয়। ঢাকার চান্দুরা এলাকা থেকে যাত্রীবেশে ট্রাকে ওঠার পর চার ছিনতাইকারী বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা এলাকা থেকে ট্রাকটি ছিনতাই করে। পরে ট্রাকচালককে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে যায় তারা। ছিনতাইকারীরা চালকের সহকারীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা শেষে মৃত ভেবে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। ওই ঘটনায় নিহত ট্রাকচালকের ছেলে হাসান বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা করেন। চালক জাহাঙ্গীর হোসেনের (৪৫) বাড়ি বগুড়া সদর উপজেলার ছোট কুমুড়িয়া গ্রামে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ