অপরাধ

রেস্তোরাঁর কর্মচারী হত্যা: গ্রেপ্তারকৃত জসিম রিমান্ডে

রেস্তোরাঁ
রেস্তোরাঁ

ঘরোয়া রেস্তোরাঁর কর্মচারী হত্যায় গ্রেপ্তার জসিমকে শুক্রবার ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে রাজধানীর ওয়ারিতে চুরির অভিযোগে এক রেস্তোরাঁ কর্মচারীকে পিটিয়ে ও গুলি করে হত্যার পর ছিনতাইয়ের ‘নাটক সাজিয়ে’ মরদেহ হাসপাতালে নেয়ার অভিযোগ উঠেছে।

স্টাফরা জানিয়েছেন, মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে কর্মচারী রিয়াদ হোসেনের (২০) পা বেঁধে মালিক নিজেই গুলি করেছে।

পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনা নিশ্চিত করে বলেন, ওইদিন রাত ২টার দিকে গুলিবিদ্ধ রিয়াদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পুলিশকে বলা হয় মতিঝিলে ছিনতাইকারীর গুলিতে তিনি নিহত হয়েছেন।

ওই রেস্তোরাঁর ম্যানেজার শফিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর রেস্তোরাঁ মালিক আরিফুল ইসলাম সোহেলের খোঁজে শুরু হয়েছে অভিযান বলেও জানান তিনি।

রিয়াদের ভাই রিপন হোসেনের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে এর সঙ্গে রেস্তোরাঁ মালিকের সংশ্লিষ্টতার বিষয়টি বেরিয়ে আসে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ