অপরাধ

জাগৃতি প্রকাশনীর দীপনকে কুপিয়ে হত্যা

অভিজিৎতের বইয়ের প্রকাশকসহ ৩ জনকে হত্যার চেষ্টা

ফয়সাল আরেফিন দীপন
ফয়সাল আরেফিন দীপন

লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে ঢুকে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক আহমেদ রশীদ টুটুলসহ ৩ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করার কয়েক ঘণ্টা মধ্যেই কুপিয়ে হত্যা করা হলো জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ব্লগার জাগৃতির প্রকাশক ও ব্লগার ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত দীপন বিশিষ্ট কলামিস্ট আবুল কাশেম ফজলুল হকের ছেলে।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় দীপনের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা হয়। ফয়সাল আরেফিন দীপনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গত ফেব্রুয়ারিতে টিএসসিতে সন্ত্রাসী হামলায় নিহত বিজ্ঞান লেখক অভিজিত রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ বইটি প্রকাশ করেছিল জাগৃতি প্রকাশনী।

এর আগে দুপুর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে ঢুকে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক আহমেদ রশীদ টুটুলসহ ৩ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে।

আহত বাকিরা হলেন: তারেক রহিম, সুদীপ কুমার ওরফে রণদীপম বসু।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, লালমাটিয়ার ‘সি’ ব্লকে শুদ্ধস্বরের কার্যালয়ে দুপুর আড়াইটার দিকে প্রকাশক আহমেদ রশীদ টুটুলসহ কয়েকজন ছিলেন।

এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে অফিস কক্ষে তালা লাগিয়ে চলে যায়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থল চতুর্থ তলায় শুদ্ধস্বরের কার্যালয়ে চাপ চাপ রক্ত রয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই।

ঢামেকের চিকিৎসকরা সাংবাদিকদের বলেন, আহমেদ রশীদ টুটুলের শরীরে গুলি করা হয়েছে। বাকি দুই জনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

হামলার সময় গুলির শব্দ পাওয়ার কথা জানিয়েছেন ভবনের বাসিন্দারা।

এদিকে, হামলায় আহতদের ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, সরকারের পৃষ্ঠপোষকতা ও মদদে এ ধরনের হামলা হচ্ছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে অভিজিৎকে হত্যার পর ফেইসবুকে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে আহমেদ রশীদ টুটুল মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ