শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ জাহাঙ্গীর সরকার নামে একজন যুবককে আটক করেছে কাস্টমস প্রিভেনটিভ দল।
রোবাবর সকালে পাকিস্তান থেকে আসা এয়ার এমিরেটসের একটি ফ্লাইটে করে আসেন ওই যুবক।
কাস্টমসের প্রিভেনটিভ দলের যুগ্ম কমিশনার এসএস সোহেল রহমান সাংবাদিকদের বলেন, পাকিস্তান থেকে এয়ার এমিরেটসের ওই ফ্লাইটে আসা যুবককে সন্দেহ হলে তার মালপত্র তল্লাশি করা হয়।
এ সময় তার কাছে বিপুল পরিমাণ ভারতীয় রুপি পাওয়া গেছে। রুপিগুলো পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: