রংপুরে জাপানি নাগরিক হোসি কোনিও হত্যা মামলার দুই আসামি বিএনপি নেতা রাশেদ উন নবী খান বিপ্লব ও হুমায়ুন কবির হিরার জামিন আবেদন নামঞ্জুর করে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মহানগর বিএনপি নেতা রাশেদ উন নবী খান বিপ্লব ও হোসি কোনিওর ব্যবসায়িক পার্টনার হুমায়ুন কবির হিরাকে হাজির করা হয়।
এসময় তারা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আবারো কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। মামলার পরবর্তী তারিখ আগামী ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
গত ৩ আগষ্ট রংপুরের মাহিগঞ্জ আলুটারী গ্রামে জাপানী নাগরিক হোসি কনিওকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: