আশুলিয়ার নন্দনপার্কের সামনে পুলিশ চেকপোষ্টে দুর্বৃত্তদের হামলার ঘটনায় আশুলিয়া থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। ওই ঘটনায় ৭ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ওই হামলার ঘটনা তদন্তে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শফিকুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
আশুলিয়া পুলিশ জানিয়েছেন, শিল্প পুলিশ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
এদিকে, সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন পুলিশ সদস্যের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: