অপরাধ

জেএমবির সাত সদস্য ৩ দিন করে রিমান্ডে

সিএমএম কোর্ট
সিএমএম কোর্ট

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে চার পাকিস্তানিসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাত সদস্যকে শনিবার ৩ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে প্রত্যেককে ৩ দিন করে মঞ্জুর তা করে আদালত।

গ্রেপ্তার পাকিস্তানিরা হলো- বাবুল খান, মো. শহীদ ও মো. ফরমান। বাংলাদেশি চার জন হলো- ইদ্রিস আলী, মো. শাকিল, খলিলুর রহমান ও মো. ইকবাল।

মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি জানিয়েছে, শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বেলা ১২টার দিকে, মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফ করেন ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের কথিত জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

আরো জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।

রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো তথ্য বের হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরো বলেন, এছাড়া চলমান ঘটনাবলীর কোনোটার সঙ্গে তাদের যোগসাজস আছে কি না তাও খতিয়ে দেখা হবে।

সাভারে পুলিশ হত্যার বিষয়ে তিনি জানান, এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে আর প্রকাশক দীপন হত্যায় প্রাথমিকভাবে আনসারুল্লাহ বাহিনীকে সন্দেহ করা হচ্ছে।

তাদের কাছে জিহাদি বই, সিডি, চারটি পাকিস্তানি ও তিনটি বাংলাদেশি পাসপোর্ট, সাতটি মোবাইল সেট ও ২৬ হাজার ৮৪১ পাকিস্তানি রুপি পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ