নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগাম, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় কমপক্ষে ৬৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থেকে বিএনপি ও জামাতের ৫৩ কর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ- শনিবার ভোর পর্যন্ত জেলার ৮টি থানায় যৌথবাহিনী এ বিশেষ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫২ জনই জামাত-শিবিরের নেতাকর্মী বলে জানা গেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গত রাত থেকে যৌথবাহিনীর (পুলিশ ও বিজিবি) বিশেষ অভিযানে জেলার সদর থানা এলাকায় ১৪ জন, কলারোয়ায় ১০ জন, কালিগঞ্জে ১০ জন, আশাশুনিতে চারজন, তালায় চারজন, পাটকেলঘাটায় ছয়জন ও শ্যামনগর থানা এলাকায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজই তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
এদিকে, নড়াইলে গোপন বৈঠকের সময় ইসলামী আন্দোলনে বাংলাদেশের ৩৫ নেতাকর্মীসহ ৫৬ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতভর দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ জন জামাত কর্মীসহ ৪৮১ জন আটক করা হয়েছে।