সাভারের আশুলিয়ায় পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় নিষ্ক্রিয় থাকার অভিযোগে তিন শিল্প পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।
শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার আশরাফুল্লাহ জানান, নন্দনপার্কের সামনে পুলিশ সদস্যের ওপর হামলা চালালে উপস্থিত ওই ৩ পুলিশ সদস্য দুর্বৃত্তদের প্রতিরোধ না করে পিছনের শালবনে পালিয়ে যায়। এ কারণে তাদের বিরুদ্ধে এ আদেশ দেয়া হয়েছে।
গত বুধবার রাতে চেকপোস্টে মোটরসাইকেল থামতে বললে পুলিশ সদস্যের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়।
এতে কনস্টেবল মুকুল ঘটনাস্থলেই মারা যান। ওই ঘটনায় এনাম মেডিকেলে চিকিৎসাধীন আরেক পুলিশ সদস্য এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: