অপরাধ

যুগ্মসচিবের প্রাইভেটকার থেকে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

কুমিল্লা
কুমিল্লা

কুমিল্লার চান্দিনা উপজেলায় যুগ্মসচিবের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থেকে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ।

শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার খাটঘর এলাকা থেকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্মসচিব আব্দুল্লাহ হাক্কানির ব্যক্তিগত ওই গাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধারের পর তার চালককে আটক করা হয়।

পুলিশকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আটক মো. বাশার (৩২) ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়ার নোয়াপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। এসময় তার সঙ্গে থাকা আরেকজন পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া বাহার কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনিবলেন, গাড়িটি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় তল্লাশি চালানো হলে সেখান থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি জানান, গাড়িটির চালককে আটক করা হয়েছে তবে আরেকজন পালিয়ে গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ