অপরাধ

ওয়াং লির জ্ঞান ফেরেনি, লিলির অবস্থা কিছুটা ভালো

হামলা
হামলা

নিজ প্রতিষ্ঠানের কর্মচারিদের হামলার শিকার তাইওয়ানি দম্পতির মধ্যে স্বামী ওয়াং লি চির জ্ঞান ফিরেনি এখনো। তবে তার স্ত্রী লিলি হুয়ার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

পুলিশ বলছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ওই হামলার ঘটনা ঘটে, এর পেছনে অন্য কোনো কারণ নেই।

গত বৃহস্পতিবার টাকা চুরি করার সময় দেখে ফেলায় রাজধানীর উত্তরার একটি বাসায় তাইওয়ানি দম্পতির ওপর হামলা করে তাদের প্রতিষ্ঠানে কর্মরত ও সাবেক কর্মচারিরা। ওই সময় তারা ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর গুরুতর আহত এ দম্পতিকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রী লিলি হুয়ার শারিরিক অবস্থার উন্নতি হলেও এখনো জ্ঞান ফেরেনি তার স্বামী ওয়াং লি চির।

ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ব্যবসায়িক দ্বন্দ্বই এ হামলার কারণ।

ঘটনার পর গাজীপুর থেকে জাহাঙ্গীর নামে একজনকে আটক করেছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ