নাশকতার আশঙ্কায় রংপুর, ময়মনসিংহ, সাতক্ষীরা, ফেনী, মেহেরপুর ও পিরোজপুর থেকে বিএনপি-জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীসহ ৪৫৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শনিবার রাতভর রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ৪১ জন জামাত-শিবিরকর্মী ও ১৫ জন বিএনপি নেতাকর্মী রয়েছে।
অন্যান্যদের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ সহ নানা মামলা রয়েছে।
এদিকে, সাতক্ষীরায় নাশকতার অভিযোগে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিএনপি জামাতের ৩৮ কর্মীসহ অন্যান্য মামলায় ৫০ জনকে আটক করা হয়।
এছাড়াও নাশকতার আশঙ্কায় ময়মনসিংহ, মেহেরপুর, ফেনী এবং পিরোজপুরে ২৬৬ জনকে আটক করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: