অপরাধ

সারাদেশে বিএনপি-জামাতের ১৬৬ কর্মী আটক

আটক
আটক

নাশকতার আশঙ্কায় সোমববার হবিগঞ্জ, সাভার, সাতক্ষীরা, দিনাজপুর ও লালমনিরহাট থেকে বিএনপি-জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীসহ ১৬৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাতভর হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে যৌথবাহিনী জেলা জামাত কার্যালয় ও জামাত নেতা অ্যাডভোকেট সাব্বির আহমেদের বাসা থেকে ৮ বস্তা জিহাদী বই উদ্ধার করে। এছাড়া শহরের ঈদগাহ এলাকায় সিএনজি অটোরিক্সা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ এক শিবিরকর্মীকে আটক করা হয়েছে।

এদিকে, আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০টি ককটেলসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।

নাশকতার আশঙ্কায় দিনাজপুর থেকে ৭৬ জন বিএনপি ও জামাত শিবিরকর্মীসহ ১২২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া সাতক্ষীরা ও বরিশাল থেকে আটক করা হয়েছে ৯৫ জনকে। লালমনিরহাটে অভিযানে আটক করা হয়েছে ২৪ জনকে।

ব্যাপক ধরপাকড় চলছে সারাদেশে। নাশকতার আশঙ্কায় বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বিশেষ অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন জেলায় সাঁড়াশি অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে প্রায় ১৫'শ জন।

রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন জেলা থেকে বিএনপি-জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীসহ ১৬৬ জনকে আটক করা হয়েছে। যাদের বেশিরভাগই বিরোধী রাজনৈতিক দল বিএনপি-জামাত নেতাকর্মী ও সমর্থক। এদের অধিকাংশই গোপন বৈঠককালে গ্রেপ্তার করা হয়। যাদের আদালতে পাঠিয়ে নাশকতা-ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ