অপরাধ

কচুক্ষেতে ‘মিলিটারি পুলিশের সদস্যকে কুপিয়ে আহত

কাফরুল
কাফরুল

রাজধানীর কচুক্ষেতের সেনানিবাস এলাকার একটি চেকপোস্টে ‘মিলিটারি পুলিশের’ এক সদস্যকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কচুক্ষেতে মিলিটারি পুলিশ (এমপি) তল্লাশিচৌকির সামনে ‘মিলিটারি পুলিশের’ এক সদস্যকে কুপিয়ে আহত করে তারা।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আহত পুলিশ সদস্যকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি রিকশা কচুক্ষেত থেকে ক্যান্টমেন্ট এলাকায় প্রবেশ করার সময় চেকপোস্টে দায়িত্বরত এক এমপি (মিলিটারি পুলিশ) সদস্য বাহনটি থামান। তিনি রিকশার হাওয়া ছেড়ে দিতে গেলে পেছন থেকে তাকে দা বা চাপাতি দিয়ে কোপানো হয়।

মো. সালাউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, রিকশাওয়ালাই ওই মিলিটারি পুলিশকে কুপিয়েছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, উনি সামান্য আহত হয়েছেন হাসপাতালে নেয়া হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ