নাশকতার আশঙ্কায় দিনাজপুর, যশোর ও চট্টগ্রাম থেকে বিএনপি -জামাতের ৩৪৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাত দিনাজপুরের ১৩টি থানায় অভিযান চালায় পুলিশ। এ সময় যানবাহনে অগ্নিসংযোগ, হামলা -ভাঙচুরসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত বিএনপি-জামাতের ৯২ জন নেতাকর্মীকে আটক করা হয়।
এদিকে, যশোরের ৮টি থানায় রাতভর অভিযান চালিয়ে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১২ জন জামাত কর্মী এবং ৩ জন বিএনপি কর্মী।
এরা প্রত্যেকের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি বলে জানা গেছে।
এছাড়াও চট্টগ্রাম থেকে রাতভর অভিযান চালিয়ে বিএনপি-জামাতের ১৮৪ জন নেতাকর্মীকে আটক করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: