জমি নিয়ে বিরোধের জের ধরে সাভারের জয়নাবাড়িতে সালমা নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার দেবর।
এলাকাবাসী জানিয়েছে, মঙ্গলবার জমি নিয়ে গৃহবধূ সালমা ও তার স্বামী একলাছ মিয়ার সঙ্গে দেবর ছরওয়ার্দীর প্রচণ্ড ঝগড়া হয়।
এর জের ধরে বুধবার সকালে সালমাকে লাঠি দিয়ে বেদম মারধর করে ছরওয়ার্দী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: