অপরাধ

কুনিও হোশি হত্যা: চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ৩

কুনিও হোশি
কুনিও হোশি

জাপানি নাগরিক কুনিও হোশি হত্যায় জড়িত সন্দেহে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব)।

গ্রেপ্তারকৃতরা হলেন: রাজিব হাসান ওরফে মেরিল সুমন (২৮), নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেল (২৬) ও কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজল (৩২)। তাদের ৩ জনেরই বাড়ি রংপুর সদরে।

আমাদের সংবাদদাতা জানিছেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকা থেকে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

কুনিও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ৩ জনকে গ্রেপ্তারের খবরটি টেলিভিশনে দেখেছি। তবে এ ব্যাপারে কিছু বলতে পারবো না।

আর রংপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ওই ৩ জনের নামে একাধিক মামলা রয়েছে।

এর আগে এ হত্যা মামলায় হুমায়ুন কবির ওরফে হীরা ও রাশেদ-উন-নবী খান বিপ্লব নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়। হুমায়ুন ছিলেন কুনিওর ব্যবসায়িক সহযোগী আর রাশেদ-উন-নবী রংপুর মহানগর বিএনপির সদস্য।

উল্লেখ্য, ঢাকায় ইতালীয় নাগরিক খুনের পাঁচ দিনের মাথায় গত ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যার পর মোটরসাইকেলে করে পালিয়ে যায় ৩ মুখোশধারী হামলাকারী।

আইএস এ হত্যার দায় স্বীকার করেছে বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ জানালেও সরকারের দাবি, এর কোনো ‘ভিত্তি’ পাওয়া যায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ