বাংলাদেশ থেকে হস্তান্তরের পরদিন উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এর নেতা অনুপ চেটিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে দেশটির তদন্ত সংস্থা (সিবিআই)।
আসাম সরকারের অনুরোধে ১৯৯৮ সালের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে, সিবিআই নয়াদিল্লির একটি আদালতে উলফা নেতা অনুপকে চেটিয়ার রিমান্ড চাইলে আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিবিআই জানিয়েছে, রিমান্ড শেষে তাকে যে কোনোদিন গুয়াহাটি নিয়ে সেখানকার সিবিআই বিশেষ আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, ১৮ বছর কারাবাসের পর উলফা নেতা অনুপ চেটিয়াকে গত বুধবার ভারতের কাছে তুলে দেয় বাংলাদেশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: