নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে সম্পদ বিবরনী নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকালে সম্পদ বিবরনী নোটিশ জারির অনুমোদন দেয় দুদক। পরে কাশিমপুর কারা কর্তৃপক্ষের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়।
নূর হোসেনের স্ত্রীর বিরুদ্ধে জারি করা সম্পদ বিবরনী নোটিশ নারায়ণগঞ্জের শিমরাইলের বাড়িতে পাঠানো হয়েছে।
নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে তাদের সম্পদের বিবরনী দুদক সচিব বরাবর পাঠাতে হবে। তা না হলে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
প্রাথমিক অনুসন্ধানে নূর হোসেনের নামে-বেনামে প্রায় ৮ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: