মুক্তিযুদ্ধের সময় বদর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন সর্বোচ্চ আদালতে খারিজ হওয়ায় তার দল জামাতে ইসলামী বৃহস্পতিবার হরতাল পালন করেছে।
রাজধানীসহ সারাদেশে এ হরতালে তেমন কোনো প্রভাব সকাল থেকে চোখের পড়েনি। রাজপথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সকাল থেকে দেশের কোথাও গোলযোগের কোনো খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে জামাত-শিবির কর্মীদের কোনো মিছিলেরও খবর পাওয়া যায়নি রাজধানীতে।
অন্যদিনের মতোই কর্মজীবী মানুষ সকালে স্বাভাবিকভাবেই কাজে বেরিয়েছেন। কলকারখানা, অফিস-আদালতে কাজ শুরু হয়েছে
দুই যুদ্ধাপরাধী মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ শুনানি ও রায়ের কারণে মঙ্গলবার থেকেই ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়।
সকালেও ঢাকায় বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান রয়েছেন।
পুলিশের পাশাপাশি র্যা ব সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বড় শহরগুলোতে আগের রাতেই বিজিবির টহল শুরু হয়েছে।
বুধবার আপিল বিভাগের রায়ের পর জামাতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এই হরতালের বার্তা দেয়া হয়। তবে এ হরতাল কতক্ষণ চলবে- সে বিষয়ে কিছু বলা হয়নি।