অপরাধ

সারাদেশে আটক জামাত-শিবিরের ৩ শতাধিক নেতাকর্মী

আটক
আটক

নাশকতা প্রতিরোধে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে যশোর, নড়াইল, পিরোজপুর, নেত্রকোনা, রাজবাড়ী, সাতক্ষীরা ও মাগুরাসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিএনপি ও জামাত-শিবিরের নেতাকর্মীসহ ৩ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার রাতে যশোরের ৮টি থানায় অভিযান চালিয়ে পুলিশ যানবাহনে অগ্নিসংযোগ, হামলা-ভাংচুর, নাশকতাসহ বিভিন্ন মামলায় ৬৫ জনকে আটক করে। তাদের মধ্যে বিএনপি-জামাতের মোট ৮ জন নেতাকর্মি রয়েছে।

নড়াইলের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে নাশকতা ও বিভিন্ন মামলায় ৩ শিবিরকর্মীসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম থেকে ৫ জামাতকর্মীসহ ৬৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

এদিকে, নাশকতার আশঙ্কায় দিনাজপুর, সাতক্ষীরা, পিরোজপুর, রাজবাড়ী, নেত্রকোনা ও মাগুড়ায় আটক করা হয়েছে ১৬১ জনকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ