নাশকতা ঠেকাতে শনিবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে সাতক্ষীরা ও দিনাজপুর থেকে বিএনপি-জামাতের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আমাদের সংবাদদাতা জানিয়েছে, শনিবার রাত থেকে রোববার পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে ২৭ জন নেতাকর্মীকে। এদের মধ্যে ১৩ জন জামাতকর্মী ও ২ জন বিএনপিকর্মী। বাকিরা নিয়মিত মামলার আসামি বলে জানা গেছে।
এদিকে, দিনাজপুরের ১৩ থানায় পুলিশের বিশেষ অভিযানে ২ জামাতকর্মীসহ ২৫ জনকে আটক করা হয়।
এছাড়া, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের পাশাপাশি সারাদেশে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বিভিন্ন জেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: