নাশকতা ঠেকাতে রোববার রাতে বিশেষ অভিযানে যশোর, দিনাজপুর, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও জামাত-শিবিরের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার রাতে যশোরের ৮টি থানায় অভিযান চালিয়ে পুলিশ নাশকতাসহ বিভিন্ন মামলায় ৫৭ জনকে আটক করেছে। মনিরাম থানা জামাতের সাবেক আমির মাওলানা হাবিবুর রহমানসহ জামাতের মোট ৭ জন নেতাকর্মী রয়েছে।
নড়াইলের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে নাশকতা ও বিভিন্ন মামলায় ৩ শিবিরকর্মীসহ ২৯ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে, নাশকতার আশঙ্কায় দিনাজপুর, সাতক্ষীরা থেকে বিএনপি ও জামাতের ১৩ জন নেতাকর্মীসহ ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: