নাশকতা প্রতিরোধে সারাদেশে সোমবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে যশোর ও সাতক্ষীরা থেকে জামাত-শিবিরের ৮৩ কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার করা হয়েছে হাত বোমা ও জিহাদী বই।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নাশকতার আশঙ্কায় সোমবার রাতভর যশোরে অভিযান চালায় পুলিশ। এসময় শহরের ৮ থানা থেকে ৫৩ জনকে আটক করা হয়। এরমধ্যে একজন জামাতকর্মী, বাকিরা বিভিন্ন মামলার আসামি।
এদিকে, সোমবার রাতে সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার সময় জামাত-শিবিরের ২৪কর্মীসহ ৩০ জনকে আটক করেছে যৌথবাহিনী। শহরের তিয়ানশি অফিসে গোপন বৈঠকের সময় ১৮ জামাত-শিবির কর্মিকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে হাতবোমা, জিহাদী বই ও নাশকতা পরিকল্পনার বই উদ্ধার করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: