‘জিহাদি জন’ নামে ইন্টারনেটে ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে নাহিদ হোসেন নামে একজন তরুণকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে রাজধানীর বাড্ডা থেকে নাহিদকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।
তিনি বলেন, ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেকে আইএসের সদস্য দাবি করে উসকানিমূলক প্রপাগাণ্ডা চালানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটককৃতের আসল নাম নাহিদ হোসেন।
সে ফেইসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে 'Jihadi John' ছদ্মনামে লিখত— বলেন মুনতাসিরুল ইসলাম।
তিনি আরো বলেন, জিহাদি জন মূলত কুয়েতি বংশোদ্ভূত ব্রটিশ জঙ্গি, যিনি আইএসের বিভিন্ন অপারেশনে অংশ নেয়। সিরিয়ার উত্তরাঞ্চীয় শহর রাকায় এক অভিযানে জিহাদি জন নিহত হয় বলে দাবি যুক্তরাজ্যের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: