নাশকতা প্রতিরোধে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে যশোর, সাতক্ষীরা, দিনাজপুর ও নড়াইল থেকে জামাত-শিবিরের কর্মীসহ ১৬৭ জনকে আটক করা হয়েছে।
নাশকতার আশঙ্কায় বুধবার রাতভর যশোরে অভিযান চালায় পুলিশ। এ সময় শহরের ৮ থানা থেকে ৬২ জনকে আটক করা হয়। এর মধ্যে ৩ জন জামাত কর্মী, বাকিরা বিভিন্ন মামলার আসামি।
দিনাজপুরেও যৌথবাহিনীর অভিযানে জামাত-শিবিরকর্মীসহ ২৫জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে নড়াইলের বিভিন্ন জায়গা থেকে ৫৩ জনকে আটক করে পুলিশ। তারা সবাই বিভিন্ন মামলার আসামি।
এছাড়াও, পরিত্যক্ত অবস্থায় দেশীয় একটি রিভলবার, ৩৮টি সড়কি, ৮টি ঢাল, ৫টি রামদাও উদ্ধার করে পুলিশ।
এদিকে, নাশকতার পরিকল্পনার সময় জামাত-শিবির ও বিএনপির ১০ কর্মীসহ ২৭ জনকে সাতক্ষীরার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।