অপরাধ

সারাদেশে জামাত-শিবিরের ১৫৭ কর্মী আটক

আটক
আটক

নাশকতা প্রতিরোধে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে যশোর, দিনাজপুর ও নড়াইল থেকে জামাত-শিবিরের কর্মীসহ ১৫৭ জনকে আটক করা হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নাশকতার আশঙ্কায় বৃহস্পতিবার রাতভর যশোরে অভিযান চালায় পুলিশ। এ সময় জেলার বিভিন্ন জায়গা থেকে ৮৮ জনকে আটক করা হয়। এর মধ্যে ১২ জন জামাত-শিবিরের কর্মী, বাকিরা বিভিন্ন মামলার আসামি।

দিনাজপুরেও যৌথবাহিনীর অভিযানে জামাত-শিবিরকর্মীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।

নড়াইলে পুলিশের অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে ৪৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাগজীপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫টি ককটেলসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ