রাজধানীর মতিঝিল থানার আরামবাগ এলাকার একটি ফ্ল্যাট থেকে গোপন বৈঠকের সময় শিবিরের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান বলেন, শুক্রবার নাশকতার উদ্দেশ্যে আরামবাগ এলাকার একটি ফ্ল্যাটে থেকে গোপন বৈঠকের সময় শিবিরের থানা পর্যায়ের ৬ জনকে আটক করা হয়।
এ সময় আটকদের কাছ থেকে ১১টি ককটেল ও বেশ কিছু জিহাদি বই এবং ব্যানার উদ্ধার হয়— বলেন শেখ মফিজুর রহমান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: