রাজধানীর উত্তরা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন ৪ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বিপুল পরিমাণ উগ্রপন্থী বই, বিদেশি মুদ্রা ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে ডিবি পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক এসএমএস এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও এসএমএসে উল্লেখ করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: