অপরাধ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারসহ বিশিষ্টজনের নামে হত্যার হুমকি

বিশিষ্টজনের নামে হত্যার হুমকি
বিশিষ্টজনের নামে হত্যার হুমকি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হকসহ রাজশাহীর আট বিশিষ্ট ব্যক্তিকে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন হত্যার হুমকি দিয়েছে।

তবে পুলিশ বলছে এমন কোনো হুমকির খবর সম্পর্কে তারা এখনো অবগত নন।

সোমবার প্রতিমন্ত্রীর এপিএস সিরাজুল ইসলাম একই ধরনের চিঠির অনুলিপি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তারের ঠিকানায়ও পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন।

ওই চিঠিতে শিক্ষাবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হায়াত ও স্থানীয় দৈনিক পত্রিকা সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলীর নাম রয়েছে।

দুপুরে দৈনিক সানশাইন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করেছেন।

এ সময় তিনি বলেন, সকালে পত্রিকা কার্যালয়ে চিঠিটি এসেছে।

এদিকে, চিঠির ‘বিষয় বস্তুতে’ লেখা হয়েছে ‘রাজশাহী শহরে আমাদের টার্গেটসমূহ’।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ